×
Logo

ক্যাম্পাস

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জেএমসি বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:২৫ পিএম

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের জেএমসি বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগের ২০ বছরে পদার্পন উপলক্ষে গত ১০ জুলাই (শুক্রবার) বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হয়েছে 'আমাদের বছর কুড়ি' নামের বিশেষ পুনর্মিলনী ও দিনব্যাপী অনুষ্ঠান।

'বিশের বাঁশিতে সুদিন আসবে' প্রতিপাদ্যে জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকাল ৯টায় অতিথিদের নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। উদ্বোধন করেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান প্রাক্তন শিক্ষার্থীদের জন্য "Alumni 360" নামে একটি নতুন অ্যালামনাই নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকীব মৃধা, বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। উদ্বোধনী পর্ব শেষে কেক কেটে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল নেটওয়ার্কিং সেশন, ওপেন মাইক, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক পরিবেশনা। ২০০৬ সালে যাত্রা শুরু করা বিভাগটি বর্তমানে এক হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থীর পরিবারে পরিণত হয়েছে বলে জানান বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন। 

/এমএমএইচ

Logo