×
Logo

ক্যাম্পাস

অলিম্পিয়াডে স্বর্ণবিজয়ী শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউসিএসআই ইউনিভার্সিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১০:০২ পিএম

অলিম্পিয়াডে স্বর্ণবিজয়ী শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে ইউসিএসআই ইউনিভার্সিটি

এশিয়া প্যাসিফিক জুনিয়র ইনফরমেটিক্স অলিম্পিয়াড (এপিওএআই) ২০২৬-এ স্বর্ণপদক বিজয়ী শিক্ষার্থীদের শতভাগ স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

শনিবার (৪ জুলাই) ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ৮ সদস্যের দলকে সম্মাননা সনদ ও বিশেষ উপহার প্রদান করা হয়। তাদের সঙ্গে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.)। বিশেষ অতিথি ছিলেন ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টস-এর ডিন ড. জোহা রহমান।

বাংলাদেশের ৮ সদস্যের দলের মধ্যে এপিওএআই-এ স্বর্ণপদক অর্জন করেন লাবিব শাহরিয়ার, সাইদুজ্জামান আরাফ ও ত্রিদিব রায় অর্জ।

ইউসিএসআই ইউনিভার্সিটির পক্ষ থেকে বিজয়ীদের সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বর্ণপদক বিজয়ী ৩ শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা ও বিজয়ের গল্প শেয়ার করেন। দলের কো-অর্ডিনেটর তাসনিম মাহফুজ নাফিজ প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রভোস্ট সুমন সুবহান বলেন, বিজয়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে ভর্তি হলে শতভাগ স্কলারশিপ প্রদান করা হবে।

উল্লেখ্য, সিঙ্গাপুর, জাপান, চীন, মালয়েশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৮টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশ ৩টি স্বর্ণপদক অর্জন করে।

/এমএসটি/এএম    

Logo