×
Logo

ক্যাম্পাস

ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে একটি দেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে একটি দেশের

ঢাবি ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ফাইল ছবি

গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এটি বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যা জন্ম দিয়েছে একটি দেশের। এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বুধবার (১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চেয়েছেন।

অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বিদেশেও দেশের সুনাম অর্জন করছেন তারা।

তারা আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের সহাবস্থান রয়েছে। শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ।

/এএম 

Logo