শহীদ জননী জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বলে সম্বোধন রাকসু নেতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:১০ পিএম
নিজ ফেসবুক একাউন্টে দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট ও রাকসু নেতা জায়িদ হাসান
শহীদ জননী জাহানারা ইমামকে`জাহান্নামের ইমাম’ বলে সম্বোধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জায়িদ হাসান। শনিবার (২৭ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটো কার্ড শেয়ার করে ক্যাপশনে এ কথা লেখেন তিনি।
জায়িদ হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন।
ফেসবুকে নিজ অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘জাহান্নামের ইমামের মরণ দিবস আজ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বাস্তবায়ন করেছিল বিদেশি নকশা।’
এদিকে, তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অনেকে এ মন্তব্যের তীব্র সমালোচনা করে জায়িদ হাসানের পদ স্থগিতের দাবি জানান। এরপর জায়িদ হাসান এ বিষয়ে আরেকটি পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি কোনো শহিদের মাকে নিয়ে বাজে মন্তব্য করিনি। বাংলাদেশে মব কালচারের গোড়াপত্তনকারী জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছি। শহীদের মা পরিচয় কারও খুনি পরিচয় মুছে দিতে পারে না। লাউড অ্যান্ড ক্লিয়ার।’
/এসআর