×
Logo

ক্যাম্পাস

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থান এবং দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৪তম স্থান অর্জন করেছে। 

মঙ্গলবার  (২৩ জুন) প্রকাশিত র‌্যাংকিংয়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টি ওভারঅল গ্লোবাল র‌্যাংকিংয়ে ১০০১-১৫০০ অবস্থান ধরে রেখেছে।

এ প্রসঙ্গে বিইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকার আরও সুদৃঢ় রেখে ভবিষ্যতেও উৎকর্ষের ধারাবাহিকতা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাই এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিইউবিটি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। 

/এসআর 

Logo