×
Logo

ক্যাম্পাস

এসএসসি ও সমমান পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী, বহিষ্কৃত ১৯

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পিএম

এসএসসি ও সমমান পরীক্ষায় দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৬ হাজারের বেশি পরীক্ষার্থী, বহিষ্কৃত ১৯

এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১১টি শিক্ষা বোর্ডের অধীন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী। তারা পরীক্ষার জন্য ফরম পূরণ করেও পরীক্ষা দেয়নি। এদিন অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছে ১৯ পরীক্ষার্থী।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ১০ জন কারিগরি শিক্ষা বোর্ডের, ৩ জন মাদরাসা শিক্ষা বোর্ডের, কুমিল্লা ও যশোর শিক্ষা বোর্ডের ২ জন করে এবং ১ জন করে শিক্ষার্থী রয়েছেন দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আরবি প্রথম পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ৫৭ হাজারের বেশি। গতবারের তুলনায় এবার ৭৯ হাজারের বেশি পরীক্ষার্থী কমেছে। গতবার মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা।

অবশ্য প্রথম কয়েকদিনে সব পরীক্ষার্থীর পরীক্ষা থাকে না। কারণ, অনিয়মিত অনেক পরীক্ষার্থী আছে, যারা এক, দুই বা তিন বিষয়ে পরীক্ষা দেয়।

/এমএইচআর

Logo