×
Logo

ক্যাম্পাস

অতীশ দীপঙ্কর-সুঙসিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পিএম

অতীশ দীপঙ্কর-সুঙসিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশের অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সুঙসিল বিশ্ববিদ্যালয়-এর মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এক বৈঠকে দুই প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা এ বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা সম্প্রসারণের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং সুঙসিল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. ইয়ুনজাই লীর নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেয়। এছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আলোচনায় পারস্পরিক একাডেমিক সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে দ্রুত একটি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরের ওপর গুরুত্বারোপ করা হয়।

এর পরদিন (২১ এপ্রিল) শামসুল আলম লিটন সিউলের বেসরকারি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান ‘স্পার্কস’ পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও আধুনিক প্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে তরুণদের দক্ষ করে তুলছে। এ সময় বাংলাদেশে দক্ষতা উন্নয়ন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করা হয়।

/এমএমএইচ

Logo