নিজেদের সংস্কৃতি তুলে ধরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা পেল পুরস্কার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
১১ এপ্রিল ২০২৬, বর্ণিল সাজে সেজেছিল যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাস। ৯০টি দেশের শিক্ষার্থীরা তুলে ধরেন নিজেদের সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়টির ৩৪তম আন্তর্জাতিক ফিয়েস্তা উৎসব-২০২৬ উপলক্ষ্যেই মূলত এই আয়োজন।
আর তাতে বাংলাদেশের শিক্ষার্থীদের স্টল জিতে নিয়েছে প্রথম পুরস্কার।
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা জানান, ফিয়েস্তা উপলক্ষ্যে তারা বাংলাদেশি খাবারের আয়োজন করেন। যেখানে ছিল আমের রাচ্ছি লাচ্চি, গুলাব জামুন, কাবাব, সিঙাড়া, সমুচাসহ নানা মুখরোচক বাংলাদেশি খাবার। ছিল বাংলাদেশি সংস্কৃতির বর্ণিল উপস্থাপনা-ও। আর স্টল সাজানো হয়েছিল পহেলা বৈশাখের থিমে।
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশি কমিউনিটির (বিএএমএসইউ) সভাপতি ড. এরশাদ আহমেদ বলেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মান এবং গর্বের। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এ জন্য বাংলাদেশি কমিউনিটির সবাইকে ধন্যবাদ।
/এমএন