×
Logo

ক্যাম্পাস

মেন্টরসের ‘জিইডি’ শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

মেন্টরসের ‘জিইডি’ শিক্ষার্থীদের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন

মেন্টরসের ‘জিইডি’ শিক্ষার্থীদের একটি দল রাজধানীর বনানীতে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) মেন্টরসের কলাবাগান ও বনানী শাখার ৪৮ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ক্যাম্পাসটিতে পরিদর্শনে যান। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ক্লাসরুম, ল্যাব, ফ্যাকাল্টি ও স্টুডেন্ট লাউঞ্জসহ বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন।

প্রভোস্ট চ্যান জো জিম ইউসিএসআই ইউনিভার্সিটি সম্পর্কে একটি প্রেজেন্টেশন দেন এবং জিইডি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষ ১ নম্বরে রয়েছে এবং ২০২৬ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তালিকায়। গত চার বছর ধরে অবস্থান বজায় রেখেছে। এশিয়ায় ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় ৮ম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি। এটি বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের অনুমোদিত দেশের প্রথম বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস। এখানে আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে কোর্স পরিচালনা করা হয়।

ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশে পরিবার-পরিজনের সঙ্গে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের সুযোগ এনে দিয়েছে এই ক্যাম্পাস। মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০% থেকে ১০০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে। চলতি বছর ৩ কোটি টাকার মেগা স্কলারশিপ প্রোগ্রামও ঘোষণা করা হয়েছে। ফলে নতুন শিক্ষার্থীদের জন্য ইউসিএসআই বাংলাদেশ একটি আকর্ষণীয় ডেস্টিনেশন।

ইউসিএসআই ইউনিভার্সিটি ক্যম্পাসে তাদের স্বাগত জানান শিক্ষার্থী প্রতিনিধি ও এডমিশন অফিসের কর্মকর্তারা। ইউনিভার্সিটির হল রুমে এই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স এন্ড ডিজিটাল ইনোভেশন (এফসিএসডিআই) এর ডীন প্রফেসর সৈয়দ আখতার হোসেন, প্রভোষ্ট চ্যান জো জিম এবং শিক্ষার্থীদের প্রতিনিধি আবিদা আফসারা গোলন্দাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসিএসআই শিক্ষার্থী আশফিয়া মাশিয়াত ইসলাম।

/এসআইএন


Logo