রোজার আগে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
আসন্ন রমজান মাস উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড় দিয়েছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
আগামী ১০ জানুয়ারি পর্যন্ত খেজুরের আমদানিতে কাস্টমস শুল্ক ৫ শতাংশ রেখে বাকিটুকু অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে, মাল্টা ও আপেল আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশ রেখে এবং মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক ২০ শতাংশ রেখে বাকিসব প্রত্যাহার করা হয়েছে।
গত ১৫ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে রমজান উপলক্ষ্যে খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়ের সিদ্ধান্ত হয়। এর এক সপ্তাহ পর প্রজ্ঞাপন জারি হলো।
রাজস্ব বোর্ডের ধারণা, এতে ভোক্তা পর্যায়ে কমবে খেজুর, আপেল ও মাল্টার দাম।
/এএম