মিহাস ২০২৬-এ বাংলাদেশি খাদ্যপণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে ঘরেরবাজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশের মানসম্মত খাদ্যপণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (এমআইএইচএএস) ২০২৬-এ অংশ নিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ঘরেরবাজার।
২৩ থেকে ২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরের মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেস এন্ড এক্সিবিশন সেন্টারে (এমআইটিইসি)-এ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ হালাল বাণিজ্য প্রদর্শনীটির ২২তম আসর। এতে বাংলাদেশের খাদ্যপণ্য নিয়ে অংশগ্রহণ করছে ঘরেরবাজার।
প্রতিষ্ঠানটি জানায়, দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মানসম্মত, অর্গানিক ও বিশ্বস্ত খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করেছে তারা। দেশের বাইরে থাকা বাংলাদেশিদের কাছেও তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির পণ্যের চাহিদা।
মিহাস ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের কাছে বাংলাদেশের খাদ্যপণ্যের মান ও বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরির লক্ষ্য রয়েছে ঘরেরবাজারের।
এর আগে সৌদি আরবের এগ্রোফুড জেদ্দাহ এবং সংযুক্ত আরব আমিরাতের গালফ ফুড দুবাই-তে অংশ নিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের প্রতিনিধিত্ব করেছে প্রতিষ্ঠানটি।
ঘরেরবাজার জানায়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে তাদের রফতানি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি ও ফ্রান্সের বাজারেও পৌঁছেছে তাদের পণ্য।
প্রতিষ্ঠানটির রফতানির তালিকায় রয়েছে সরিষার তেল, ঘি, প্রাকৃতিক মধু, মসলা এবং বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। দেশের বাজারে গুণগত মান, বিশুদ্ধতা ও পণ্যের বৈশিষ্ট্য বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে ঘরেরবাজার।
প্রতিষ্ঠানটি মনে করছে, আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়, বাংলাদেশের খাদ্যঐতিহ্য, কৃষিপণ্য ও নিজস্ব স্বাদ বিশ্ববাজারে তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
/এনএ