×
Logo

বাণিজ্য

আয়ারল্যান্ডকে ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিলো অ্যাপল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:৪০ এএম

আয়ারল্যান্ডকে ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিলো অ্যাপল

বকেয়া কর পরিশোধসংক্রান্ত আদালতের রায়ের প্রেক্ষিতে ২০২৫ সালে আয়ারল্যান্ডকে ১৭ বিলিয়ন বা ১ হাজার ৭০০ কোটি ডলার কর দিয়েছে অ্যাপল। কোম্পানির এক আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত বছর বিশ্বজুড়ে টেক জায়ান্টটি ৪ হাজার ৩০০ কোটি ডলার কর পরিশোধ করে এর ৪০ শতাংশই দেওয়া হয়েছে আয়ারল্যান্ডকে।

জানা যায়, ২০২৪ সালে আয়ারল্যান্ডকে ১ হাজার ৩০০ কোটি ইউরো বকেয়া কর বুঝিয়ে দিতে অ্যাপলকে নির্দেশ দেন ইউরোপীয় ইউনিয়নের আদালত। রায়ে বলা হয়, আয়ারল্যান্ড নিয়ম ভেঙে অ্যাপলকে কম কর দেওয়ার সুবিধা দিয়েছিল। দেশটির করপোরেট করের হার সাড়ে ১২ শতাংশ। 

আরও জানা যায়, ২০২৪ সালে আয়ারল্যান্ডে আদায়কৃত করপোরেট করের প্রায় অর্ধেকই এসেছে তিনটি বহুজাতিক প্রতিষ্ঠান থেকে। ইইউতে বহুজাতিক কোম্পানির রাজস্ব, মুনাফা ও করের বিস্তারিত হিসাব বাধ্যতামূলক করার নতুন নিয়ম চালু হয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়ন ও ‘ট্যাক্স হেভেন’ অঞ্চলে কোম্পানিগুলো কত কর দিচ্ছে তা সামনে আসছে।

/এসআর 

Logo