×
Logo

শিল্প ও সাহিত্য

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

রাজধানীতে বসছে জলেরধারার ‘চিত্রমেলা'

শিল্পচর্চার ১৬ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে জলেরধারা ফাইন আর্টস। এ উপলক্ষ্যে রাজধানীর লালমাটিয়ায় শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী বার্ষিক চিত্র প্রদর্শনী 'চিত্রমেলা ২০২৬'।

১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীর প্রথম দিন শুক্রবার বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী বীরেন সোম, কাওসার হাসান, লেখক-সম্পাদক মুস্তাফিজ শফি, অভিনেত্রী ত্রপা মজুমদার ও শিল্পী সালমা শিরিন। এছাড়া, উপস্থিত থাকবেন জলেরধারা ফাইন আর্টসের পরিচালক ও চিত্রশিল্পী সোহাগ পারভেজ।

প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত লালমাটিয়ার গ্যালারি মাফাতে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। প্রদর্শনীতে ৮১ জন প্রবীণ ও নবীন শিল্পীর মোট ৮১টি শিল্পকর্ম স্থান পেয়েছে।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে প্রদর্শিত ছবির মধ্যে রয়েছে জলরং, অ্যাক্রেলিক, পেন্সিল স্কেচ, পেন স্কেচ, তেলচিত্র ও প্যাস্টেল মাধ্যমে আঁকা নানা শিল্পকর্ম। এসব শিল্পকর্মে মূলত বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। পাহাড়, নদ-নদী, খাল-বিল ও আদিবাসী গ্রামসহ শিল্পকর্মগুলোতে বৈচিত্র্যময় বাংলাদেশকে তুলে ধরা হয়েছে।


অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন– সমরজিৎ রায় চৌধুরী, মনিরুল ইসলাম, অলকেশ ঘোষ, হামিদুজ্জামান খান, বীরেন সোম, মোহাম্মদ ইকবাল, গৌতম চক্রবর্তী, আজহারুল হক শেখ, কাওসার হোসেন টগর, কারু তিতাস, সোহাগ পারভেজ, শাহানুর মামুন, কামাল উদ্দিন।

'চিত্রমেলা ২০২৬' প্রদর্শনীর স্থান— গ্যালারি মাফা, হাউস নং ৫/৪, ব্লক-সি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

/এএম  

Logo