×
Logo

শিল্প ও সাহিত্য

আড়াই থেকে ষাট—এক মঞ্চে নৃত্যের উৎসব 'ঘনঘটা'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

আড়াই থেকে ষাট—এক মঞ্চে নৃত্যের উৎসব 'ঘনঘটা'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় দ্বিতীয়বারের মত আয়োজিত হলো 'ঘনঘটা'। অর্থি ডান্স একাডেমির এই আয়োজনে আড়াই বছর থেকে ৬০ বছর বয়সীরা নৃত্য প্রদর্শন করেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় জড়ো হতে থাকেন শিল্পী-অতিথি-দর্শনার্থীরা। সকাল ১১টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। 

জানা যায়, বর্ষাকে বরণ করে নিতেই এই আয়োজন। প্রায় ৩০০ নৃত্যশিল্পী এই আয়োজনে অংশ নেন। বাংলার নানা গান-গল্প-কবিতার সাথে পা মেলান তারা। উঠে আসে বর্ষাকথন। আয়োজনের মূল আকর্ষণ ছিলো- ছাতা ছাড়াই উপস্থিত থাকতে হবে দর্শনার্থীদের, ভিজতে হবে একসাথে।

নারীদের নীল, সবুজ বা সাদা শাড়ি এবং পুরুষদের পাঞ্জাবি পরিধানের অনুরোধ জানানো হয়। এই আয়োজন থেকে বন্যার্তদের জন্য তহবিল উত্তোলন করা হয়। যা দেশের দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হবে। 

/এসআর 

Logo