×
Logo

শিল্প ও সাহিত্য

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন আজ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন আজ

ফাইল ছবি: অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী

দেশের অন্যতম বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও অধ্যাপক এবং সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯১তম জন্মদিন আজ মঙ্গলবার (২৩ জুন)। ১৯৩৬ সালের আজকের দিনে ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিনি। 

অধ্যাপক চৌধুরীর পিতা হাফিজউদ্দীন চৌধুরী ও মাতা আছিয়া খাতুন। তার স্ত্রী প্রয়াত ড. নাজমা জেসমিন চৌধুরী। তার দুই মেয়ে রওনক আরা চৌধুরী ও শারমীন চৌধুরী।

দেশের অন্যতম মনস্বী এই অধ্যাপকের শিক্ষাজীবন শুরু হয় ঢাকার বিক্রমপুরে। পরে রাজশাহী ও কলকাতায় পড়াশোনা করেন তিনি। দেশভাগের পর ঢাকায় ফিরে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিক, নটর ডেম কলেজ থেকে আইএ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে বিএ (অনার্স) এবং এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে যুক্তরাজ্য থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ১৯৬৮ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।

বাংলা ভাষা, সাহিত্য, সমাজচিন্তা ও সংস্কৃতি বিষয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১২৪টি। দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে যুক্ত আছেন। তার লেখালেখি, গবেষণা ও সমাজ বিশ্লেষণ দেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

/এসআর 

Logo