×
Logo

সারাদেশ

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাস, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাস, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস। রোববার (২৯ নভেম্বর) ভোরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরে পরীক্ষা শুরু করে বাপেক্স।

বাপেক্স জানায়, প্রথম ও দ্বিতীয় স্তরের মতো তৃতীয় স্তরেও মিলেছে গ্যাসের সন্ধান। তৃতীয় স্তর থেকে দৈনিক ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। তবে ভোলা নর্থ-৩ কূপে কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এখন পর্যন্ত ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। তিনটি গ্যাসক্ষেত্রে নতুন কূপসহ মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

/এসআইএন

Logo