×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম

সাতক্ষীরায় কাকশিয়ালী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী নদীতে মাছ ধরার জালে বেঁধে নৌকা ডুবে আব্দুল আজিজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বাজারগ্রাম এলাকায় কাকশিয়ালী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল আজিজ তার স্ত্রী ও ছোট ছেলেকে সঙ্গে নিয়ে নৌকায় করে কাঠ পরিবহন করছিলেন। এ সময় নদীতে থাকা মাছ ধরার জালে নৌকাটি পেঁচিয়ে যায়। একপর্যায়ে নৌকাটি পানিতে ডুবে গেলে তারা তিনজনই নদীতে পড়ে যান। তার স্ত্রী ও পুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। অসুস্থ অবস্থায় তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, নদীতে ডুবে আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। তবে, তার স্ত্রী ও ছেলে বর্তমানে সুস্থ রয়েছে।

/এএন

Logo