বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী
যশোর করেসপনডেন্ট
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
বিচারপ্রক্রিয়ায় বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না; সে আওয়ামী লীগের হোক গুপ্ত কিংবা সুপ্ত শক্তি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না। রাষ্ট্র মেরামতের কাজ চলছে, পাশাপাশি খুনিদের বিচারপ্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিচার কার্যক্রমে কেউ বাধা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্র মেরামতের কাজ অব্যাহত থাকবে।
এর আগে, বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলে আইনমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবুসহ নেতাকর্মীরা অংশ নেন।
/এএন