×
Logo

সারাদেশ

কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানার ছেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানার ছেলের মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কারাবন্দি নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মাকে শেষবারের মতো ছেলের মুখ দেখানোর জন্য তূর্যের মরদেহ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

শুক্রবার রাত ১১টার দিকে মারা যায় নিস্বর্গ হোসেন তূর্য। শনিবার দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে মা শারমিন সুলতানা ছেলের মরদেহ শেষবারের মতো দেখেন।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে শারমিনকে কারাগারের বাইরে নেওয়া যায়নি এবং ডিসেম্বর পর্যন্ত প্যারোলে মুক্তির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। তবে মানবিক বিবেচনায় কারাফটকে ছেলের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।

গত ৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লালবাগ থেকে শারমিন সুলতানাকে গ্রেফতার করে পুলিশ।

/এসআইএন

Logo