×
Logo

সারাদেশ

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন ভুক্তভোগীরা: পানিসম্পদমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম

আগামী অর্থবছর শেষে ভবদহের জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন ভুক্তভোগীরা: পানিসম্পদমন্ত্রী

ফাইল ছবি

আগামী অর্থবছর শেষে যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন ভুক্তভোগীরা; এমন আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

পানিসম্পদমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটারের নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ শেষ হবে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন করে খাল খনন, শিবসা নদীর পানির ধারাবাহিকতা ঠিক রেখে আরও প্রায় ৯০ কিলোমিটার নতুন করে খননের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে। এতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

এর আগে, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে বৈঠকে অংশ নেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব।

/এএন

Logo