৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
উৎসবমুখর পরিবেশে ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানের কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২০টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লাখ ৫৩ জন চা শ্রমিক।
নির্বাচনে সর্বোচ্চ ৬০ হাজার ৪৮৭ জন ভোটার রয়েছেন মৌলভীবাজার জেলায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ ও আনসার সদস্যরা।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৮ সালের ২৪ জুন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
/এএন