রাজশাহীতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
রাজশাহীতে পল্লী বিদ্যুতের একটি উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দুইটায় নগরীর মতিহার থানার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুত সমিতির পবা-২ উপকেন্দ্রে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে, পেট্রোল বোমার কারণে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এতে কিছু সময়ের জন্য বিঘ্নিত হয় বিদ্যুৎ সরবরাহ। তবে লাইনম্যানরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
/এমএন