মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীদের সাথে বিএনপির সংঘর্ষ, আহত ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
মাদারীপুরের কালকিনিতে বিএনপি নেতাকর্মীদের সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার পর কালকিনি পৌরসভার মাছবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠেঙ্গামারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করে থানার দিকে যাচ্ছিল। মাছবাজার পৌঁছালে তারা বিএনপি নেতাকর্মীদের মুখোমুখি হয়। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে বিপুল সংখ্যক ককটেল বিস্ফোরণ করা হয়। আহত হয় পাঁচজন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
/এমএন