×
Logo

সারাদেশ

নরসিংদীতে ‘গণপিটুনিতে’ জেল পলাতক আসামি নিহত

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ এএম

নরসিংদীতে ‘গণপিটুনিতে’ জেল পলাতক আসামি নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় ‘গণপিটুনিতে’ জালাল নামের জেল পলাতক এক আসামি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত জালাল (৪৫) নোয়াকান্দা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি চব্বিশের জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, একাধিক মামলার আসামি জালাল এলাকায় থাকতেন না। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে দেখতে পেয়ে একদল লোক পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

/এএম

Logo