×
Logo

সারাদেশ

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

জেলা করেসপনডেন্ট, ঝিনাইদহ

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের বাংলাদেশ দখলের মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও ছাত্রদের আন্দোলনে ভারতে পালিয়ে গিয়ে অগ্নিসন্ত্রাসে উসকানি দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষমতার লোভে পড়ে অগ্নিসন্ত্রাস করে, জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করে না।

আইনমন্ত্রী বলেন, সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

/এসআইএন


Logo