×
Logo

সারাদেশ

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কক্সবাজার কারাগারে প্রেরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

সাবেক এমপি বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে কক্সবাজার কারাগারে প্রেরণ

সিলেট থেকে আটক সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ ৪ জনকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে তোলা হয়। 

এসময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিলেটের একটি হোটেল থেকে আটক করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর এবং টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেনকে। আরমান নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

/এএন

Logo