×
Logo

সারাদেশ

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু

দেশে হাম ও উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেটে প্রাণ গেছে আরও ৩ শিশুর। 

এ নিয়ে সিলেটে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১৬৩ জন। মোট চিকিৎসাধীন ৫২৮ জন।

ছোঁয়াচে রোগটিতে মৃত্যু না থামায় উদ্বেগ রয়েছে অভিভাবকদের মাঝে। এদিকে, হামের লক্ষণ দেখা গেলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া, শিশুদের হামের টিকার আওতায় আনার ওপরও জোর দিয়েছেন তারা।

/এএন


Logo