×
Logo

সারাদেশ

নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিমের বাসায় অগ্নিসংযোগ

সিনিয়র করেসপনডেন্ট, নেত্রকোণা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

নেত্রকোণায় এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিমের বাসায় অগ্নিসংযোগ

নেত্রকোণায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়— ভোরে বাসাটির বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। তিনি মুঠোফোনে বলেন, 'বেশ কিছুদিন ধরে অজ্ঞাত ফোন নাম্বার থেকে হুমকি আসছিল। বিষয়টি আমি কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। অগ্নিকাণ্ডের ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে । এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।'

অগ্নিকাণ্ডের ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

/একে/এমএইচআর


Logo