×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পিনু গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ এএম

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পিনু গ্রেফতার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী— নাশকতা, যৌথ বাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশে হামলা, থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। 

এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।

/এএন/এমএইচআর

Logo