মহাবিপন্ন শকুনের বিলুপ্তি ঠেকাতে সুন্দরবনে আন্তর্জাতিক সম্মেলন
মোংলা করেসপনডেন্ট
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পিএম
মহাবিপন্ন পাখি শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধির লক্ষ্যে সুন্দরবনে বসেছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সভা। সম্মেলনে এশিয়ার ৬ দেশসহ বিশ্বের ১০টিরও বেশি দেশের ৪৫ জন গবেষক, বিজ্ঞানী, আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থার প্রতিনিধিরা ছাড়াও বাংলাদেশের শীর্ষ বন কর্মকর্তারা অংশ নেন।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুন্দরবনের পশুর নদে একটি বিলাসবহুল জাহাজে এই সভার আয়োজন করে বাংলাদেশ বন বিভাগ।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বনবিভাগের প্রধান বন সংরক্ষক জনাব মো. আমীর হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংরক্ষণবিদ ইনাম আল হক। অধিবেশনে সভাপতিত্ব করেন সেভ- এর চেয়ার মিস জেমিমা প্যারি-জোনস। স্বাগত বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ।
এসময়, বন বিভাগের প্রধান বন সংরক্ষক বলেন, সুন্দরবনে মহাবিপন্ন শকুনের সংখ্যা এখন মাত্র ২৪৮টি। চার দশক যার সংখ্যা ছিল প্রায় অর্ধলক্ষ। মহা বিপন্ন এই প্রাণীর বিলুপ্ত ঠেকাতে এশিয়াস ভলচার্স ফ্রম একটিংশন ২০১১ সালে থেকে কাজ করছে।
এর আগে, ২০০৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। শকুন রক্ষায় প্রথমবারের মতো এবার বাংলাদেশে আন্তর্জাতিক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শকুনের সম্পূরক খাদ্য সরবরাহ, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, স্যাটেলাইট ট্র্যাকিং, উদ্ধার ও পুনর্বাসন কর্মসূচি এবং জাতীয় ‘শকুন সংরক্ষণ কর্মপরিকল্পনার ওপর জোর দেওয়া হয়।
পাশাপাশি, প্রাণীটি দীর্ঘমেয়াদী টিকে থাকার জন্য আঞ্চলিক সহযোগিতার জন্য আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা, অভিন্ন সংরক্ষণ অগ্রাধিকারগুলো চিহ্নিত করা এবং এশিয়ার শকুনদের বিলুপ্তি রোধে সম্মিলিত পদক্ষেপকে ত্বরান্বিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে বলেও উল্লেখ করেন প্রধান বন কর্মকর্তা।
/এএন