×
Logo

সারাদেশ

সাতক্ষীরায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম

সাতক্ষীরায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ২ জনকে।

মৃতরা হলেন, রাজমিস্ত্রী মহানন্দ সরকার (৩৫)। তিনি বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে। অন্যজন আরাফাত সরদার (১৬) একই গ্রামের মনি সরদারের ছেলে। সে স্কুলছাত্র। 

স্থানীয়রা জানান, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য ভিতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী মহানন্দ সরকার। সেখানে গিয়ে অক্সিজেন সংকটে তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে। মহানন্দকে পড়ে থাকতে দেখে উঠানোর জন্য ভিতরে যায় স্কুলছাত্র আরাফাত সরদার। একইভাবে আরাফাতেরও মৃত্যু ঘটে। পরে তাদের দুজনকে পড়ে থাকতে দেখে গোলাম হোসেন ও জামালউদ্দীন উদ্ধার করতে গেলে অক্সিজেন সংকটে তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

অসুস্থ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রাহমান বলেন, সেফটি ট্যাংকে নেমে দুইজনের মৃত্যুর ঘটনাটি শুনেছি। বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।

/এসআর 

Logo