উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় ঢেকে পড়েছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা। সকাল পেরিয়ে গেলেও মেলেনি সূর্যের দেখা ।
মঙ্গলবার (২৪ নভেম্বর), সকাল ৬টা ও ৯টায় পঞ্চগড় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিন, সকাল ৭টা ৩২ মিনিটে, জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্ত এলাকায় বলে জানা গেছে।
ঘন কুয়াশা-হিমেলহাওয়ায় চলাচলে ভোগান্তিতে পড়ছেন চালক ও পথচারীরা। সড়ক- মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে।
/এআই