×
Logo

সারাদেশ

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম

কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান

ফাইল ছবি

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ইউরেনিয়ামবাহী গাড়িবহর বিদ্যুৎকেন্দ্রের ভেতর প্রবেশ করে। 

চলতি বছরে এটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অষ্টম ইউরেনিয়ামের চালান।

এর আগে, রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায়; সড়কপথে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। 

এসময়, নিরাপত্তা নিশ্চিতে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন ছিলো পুলিশ, এসআরবিসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

/এএন

Logo