কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম
কুমিল্লায় পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের সফিক মিয়ার ছেলে সিএনজি চালক মো. আব্দুল মতিন (৩৫) এবং একই উপজেলার হিঙ্গুলা গ্রামের আহসান উল্লাহর ছেলে মো. আরিফ (৩০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি নিরঞ্জন কুমার জানান, ঢাকামুখী লেন দিয়ে একটি সিএনজি মিয়ারবাজার দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে দ্রতগামী একটি পিকআপ ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ ৫জন আহত হন।
এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ হাসপাতাল থেকে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
/এএন