×
Logo

সারাদেশ

বিএনপি অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে না: দুলু

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

বিএনপি অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে না: দুলু

বিএনপি অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে না উল্লেখ করে সরকার দলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্টের যা যা হয়েছিল তা ভুলে যেতে চেয়েছিলেন। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তো তা ভুলতে পারে না। তারা সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষের মাঝে ফের জাগিয়ে তুলতে চায়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও মনভেদ থাকতেই পারে। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনও মতপার্থক্য নেই। জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিক দল ও জনগণ সম্মিলিতভাবে যেভাবে ৫আগষ্ট ফ্যাসিষ্টকে ক্ষমতা থেকে নামিয়েছে। সেই একইভাবে আগামী ডিসেম্বরে বিজয়ের পুরোমাস জুড়ে নৈরাজ্য রুখতে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

/এমএইচআর

Logo