×
Logo

সারাদেশ

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পিএম

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

কুমিল্লায় অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ ৩২৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। 

গত ৪৮ ঘণ্টায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের আটকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। 

/এএন

Logo