শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
স্টাফ করেসপনডেন্ট, শেরপুর
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে, রোববার সকালে গারোপাড়া এলাকায় অভিযান চালিয়ে, আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয ওষুধ জব্দ করা হয়।
এছাড়া, জব্দকৃত ভারতীয় ওষুধের আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বলে জানায় বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো. নুরুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
/একে/এএন