×
Logo

সারাদেশ

তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

তেঁতুলিয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় ৫ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক প্রধান আসামী নুর আলমকে (৩৫) ঢাকা থেকে আটক করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) রাতে, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায়, ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী নুর আলমকে গ্রেফতার করা হয়। পরে রোববার রাতে তাকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে আসা হয়। 

জানা গেছে, গ্রেফতার নুর আলম জেলার তেঁতুলিয়া উপজেলার দেবমগড় ইউনিয়নের ভুটুজোত গ্রামের মোকছেদুল হকের ছেলে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর), দুপুরে, ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে নুর আলমের দোকানে চকলেট কিনতে যায়৷ এসময় প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে নিপিড়ন করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। 

পরে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়া হয়। বাড়িতে ফিরে শিশুটি বিষয়টি তার বাবা-মাকে জানালে সাথে সাথে শিশুটির পরিবার তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে তেঁতুলিয়া  মডেল থানায় একটি মামলা দায়ের করেন৷ 

উল্লেখ্য, মামলার পর থেকেই পলাতক ছিলেন আসামি নুর আলম। 

এদিকে, গোপন সংবাদের ভিত্তিতে, শনিবার (২১ নভেম্বর), সন্ধ্যায়, ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকায় 'এসআরবি-১৩' নীলফামারী ও 'এসআরবি-৪' ঢাকার যৌথ আভিযান দল অভিযান চালিয়ে আসামী নুর আলমকে গ্রেফতার করে। পরে, এসআরবি আসামী নুর আলমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে। 

এদিকে, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আসমাী নুর আলমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসামীক তেঁতুলিয়া নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

/এআই 


Logo