চাঁদপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম
চাঁদপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলার আতিক মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আনাছ হোসেন নাজির আহমেদের সন্তান।
স্থানীয়রা জানায়, বিকেলে নাজির ও তার ভাই নেছার আহমেদের বসত ঘরে হঠাৎ আগুন লাগে। এসময় শিশুরা ঘরেই ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু আনাছ।
এসময় নিহতের বোন মরিয়ম আক্তার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়। পরে, গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রাপাত ঘটে।
এ ঘটনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দেন।
/এএন