খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
খাগড়াছড়িতে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২১ নভেম্বর) সকালে জেলা সদরের খবংপুড়িয়া এলাকার চেঙ্গী নদীর পাড়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর সদর জোনের ১৮ বেঙ্গলের বম্ব ডিসপোজাল ইউনিট।
এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের শালবনের পল্লীটিলা এলাকায় গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া যায় মর্টার শেলটি। পরে আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
সেনাবাহিনী জানায়, নিরাপদ স্থানে নিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া, যে এলাকায় মর্টার শেলটি পাওয়া গেছে সেখানে তল্লাশি চালানো হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।
/এএন