×
Logo

সারাদেশ

নড়াইলে সাবেক এমপিসহ আ. লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

নড়াইলে সাবেক এমপিসহ আ. লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ক্ষমতাসীন দলের দুই নেতা নিহতের ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাতে উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নিহতের স্বজন ও বিক্ষুব্ধ জনতা এই হামলা চালিয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা-লুটপাটের যেসব কথা ছড়ানো হচ্ছে, তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে নড়াইল পুলিশ।

এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।

/এমএন

Logo