×
Logo

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণ; স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণ; স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে পশ্চিম মাসদাইর এলাকায় ঘটে এই ঘটনা।

দগ্ধরা হলেন শাহিন, স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। 

ত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের সব দরজা-জানালা বন্ধ ছিলো। হঠাৎই বিকট শব্দে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা সেখানে গিয়ে দগ্ধ ৩ জনকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, বাসায় গ্যাস জমে ছিলো। ভোরে রান্নার জন্য আগুন জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

/এএন

Logo