×
Logo

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

স্টাফ করেসপন্ডেন্ট, শেরপুর

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০১ এএম

ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।

বিজিবি রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে পানিহাতা ফেকামারী সীমান্ত পথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে ৬ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৩ শিশু রয়েছে। এরা হলো- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব (শিশু), নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। 

তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে তারা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

/এসআর 

Logo