×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে আইজিপি

সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামী দিনেও থাকবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম

সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামী দিনেও থাকবে

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলা যারা অশান্তি তৈরি করে তাদের বিপক্ষে অবস্থান নেন—এর সংখ্যা খুব বেশি না।

তিনি আরও বলেন, আপনারাই যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? মানুষ আইন মেনে না চললে আর পুলিশকে সহযোগিতা না করলে আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন।

আরও পড়ুন: গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, বিজিবি ও এসআরবি মহাপরিচালক

আইজিপি বলেন, ধরুন, একটি এলাকায় ১০ লাখ মানুষ আছে, আর সেখানকার থানায় পুলিশ সদস্য আছেন মাত্র ২০ জন। এলাকার মানুষের সমর্থন ও সহযোগিতা ছাড়া এই ২০ জনের পক্ষে কাজ করা সম্ভব নয়। আপনারা যদি মনে করেন, এলাকায় পুলিশের দরকার নেই, তাহলে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

তিনি আরও বলেন, আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।

আইজিপি বলেন, সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের প্রতি আমাদের যেন কঠোর অবস্থানে যাওয়া না লাগে।

/এসআইএন

Logo