×
Logo

সারাদেশ

মেহেরপুরে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

মেহেরপুর করেসপনডেন্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম

মেহেরপুরে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতা ও প্রতিরোধের মুখে ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৪ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়।

শুক্রবার সকালে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘল কান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

/এমএন

Logo