×
Logo

সারাদেশ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

যশোর করেসপনডেন্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পিএম

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে: রিজভী

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তি নানাভাবে নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে, তবে সরকার এ বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে আগের মতো গুম, খুন বা ক্রসফায়ারের সংস্কৃতি নেই এবং মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারছে। তিনি বলেন, শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক ধারায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার জনগণের কাছে জবাবদিহি করে কাজ করছে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্মার্ট হেলথ কার্ড চালুর উদ্যোগের পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেসব আপত্তি বা নোট অব ডিসেন্ট রয়েছে, সেগুলো সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তির আশা প্রকাশ করেন তিনি।

দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় দলীয় নেতাকর্মীদের হত্যাসহ গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে। ধৈর্যের সীমা অতিক্রম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এসআইএন


Logo