×
Logo

সারাদেশ

গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার বাড়িতে ককটেল নিক্ষেপ-ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায় তারা। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দলবদ্ধভাবে কয়েকজন ঘটনাস্থলে গিয়ে এমপির বাড়িতে ভাঙচুর করে। পরে, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, মুকসুদপুর থানায়ও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই উপজেলার গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

/এএন

Logo