চট্টগ্রামে জঙ্গল সলিমপুরের ইয়াসিন বাহিনীর প্রধান সহযোগীসহ গ্রেফতার ৬
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
চট্টগ্রামে জঙ্গল সলিমপুরের ইয়াসিন বাহিনীর প্রধান সহযোগীসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে শুক্কুর ও জামাই ইয়াসিন বর্তমানে মূল ইয়াসিনের অনুপস্থিতিতে বাহিনীর নেতৃত্ব দিচ্ছে।
পুলিশের দাবি, এসআরবি সদস্য হত্যাকাণ্ডেও সরাসরি অংশগ্রহণ করে এই দুইজন। এছাড়া, জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্প ভাঙচুর ও পুলিশ সদস্যদের খাবারের পানিতে বিষ মেশানোতেও জড়িত তারা।
পুলিশ আরও জানায়, ফেসবুকে ইয়াসিনের পক্ষে বিভিন্ন পেজ পরিচালনা করত গ্রেফতার ব্যক্তিরা।
/এএন