×
Logo

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পিএম

ভারতে অনুপ্রবেশকালে শেরপুর সীমান্তে আটক ১২

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে ১২জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তিরা কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন— মো. ইমদাদুল হক (২৯), মো. আক্তারুল হক (২০), মো. মিনারুন (১৯), মো. শামিম (২৩), মো. আঃ করিম (২১), মো. ইউসুফ (২১), মো. শওকত আলী (৩৫), মো. আলামিন (২৪), মো. আব্দুল্লাহ (২৫), মো. হাসান (২৫), মো. রুবেল (৩০), মো. মেসবাউল (২০)। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা বিজিবি সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নীতি অব্যাহত থাকবে।

/এসআর 

Logo