×
Logo

সারাদেশ

গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব অব্যাহত, বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর-আগুন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম

গোপালগঞ্জে নিষিদ্ধ আ. লীগের তাণ্ডব অব্যাহত, বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর-আগুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী শাখায় ভাঙচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। 

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও এলাকায় এসব ঘটনা ঘটে।

এসময় পুলিশের পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়। এছাড়া কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়েছে। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

/এমএইচআর

Logo